ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ছয়দিনের রাশিয়া সফর শেষে দেশে ফিরেছন ।
শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সফরকালে বিমান বাহিনী প্রধান রাশিয়ায় অনুষ্ঠিত দ্য ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড স্পেস স্যালন (এমএকেএস ২০১৯) এয়ার শো তে অংশগ্রহণ করেন। এই এয়ার শো বিভিন্ন দেশের এভিয়েশন সংস্থার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও বিস্তার লাভে সহায়ক ভূমিকা পালন করে।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রাশিয়ার বিমান বাহিনী প্রধানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

এছাড়া তিনি দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও সুদৃঢ় করা আগ্রহ প্রকাশ করেন। আলোচনায় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান, দুই দেশের বিমান বাহিনীর মধ্যে ভবিষ্যত সহযোগিতা প্রদানের ক্ষেত্র তৈরির জন্য ‘এয়ার স্টাফ টক’ শুরু করার জন্য আহ্বান জানান।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রাশিয়ার ডিপার্টমেন্ট অব ফেডারেল সার্ভিস ফর মিরিটারি কো-অপারেশনের প্রধানের (এফএসএমটিসি) সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি এয়ার শো তে রাশিয়ার প্রতিষ্ঠান রোসোবোরন এক্সপোর্ট এবং এভিয়েশন কোম্পানি আইআরকেইউটি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা উভয় দেশের সামরিক বাহিনীর বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বিষয়ে মত বিনিময় করেন।

বিমান বাহিনী প্রধানের রাশিয়া সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য নতুন নতুন যুদ্ধাস্ত্র ও প্রযুক্তি সরঞ্জাম সংযোজনের প্রক্রিয়া ত্বরান্বিত এবং দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সুসম্পর্ক আরও সুদৃঢ় ও সম্প্রসারিত হবে বলে আশা করা যায়।

উল্লেখ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, এফএসএমটিসি প্রধানের আমন্ত্রণে গত ২৬ আগস্ট এক সরকারি সফরে রাশিয়ায় গিয়েছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান

আপডেট টাইম : ০৬:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯