ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

লন্ডন গেলেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

রাষ্ট্রপতিকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।

রাষ্ট্রপ্রধান লন্ডনের মুরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ভারপ্রাপ্ত ডিন এবং ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের প্রধান পরিদর্শক (আইজিপি), ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বোর এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমান বন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ চলতি বছরের মে মাসে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন। রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। এছাড়াও তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

সূত্র : বাসস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

লন্ডন গেলেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৬:২৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯