ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

সায়েন্সল্যাবে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণ, দুই পুলিশ সদস্য আহত

ডেস্ক: রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে রাস্তার পাশে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই, এবি) শাহাব্বুদিন (৩৫) ও ট্রাফিক কনস্টেবল আমিনুল ইসলাম।

আহত পুলিশ সদস্য এএসআই শাহাবুদ্দিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের প্রটোকলের পুলিশ সদস্য বলে জানিয়েছেন রমনা জোনের (ধানমন্ডি) সহকারী কমিশনার (এসি) মো. হাসিনুজ্জামান।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. শের আলম তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত পুলিশ সদস্যরা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ ডিউটিরত অবস্থায় ছিলেন সাইন্সল্যাব মোড়ে। আহতাবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এখন তাদের চিকিৎসা চলছে।

রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি, ধানমন্ডি) হাসিনুজ্জামান বলেন, ‘কে বা কারা এমনটা ঘটিয়েছে তা জানা যায়নি এখনও। তবে ঘটনার সঙ্গে জড়িত এবং বিস্ফোরণকৃত বোমাটি প্রকৃতপক্ষে কি ধরণের ছিল, সেটি উদঘটনে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে এটি হাতবোমা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

সায়েন্সল্যাবে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণ, দুই পুলিশ সদস্য আহত

আপডেট টাইম : ১১:৫১:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯