ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

নাটোরে জেলা রোভারের দিনব্যাপী ডে ক্যাম্প শুরু

দ্বাদশ জাতীয় রোভার মুট উপলক্ষে জেলায় ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা স্কাউট ভবনে এ ক্যাম্পেন উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।

জেলা প্রশাসক বলেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে জীবন হয় সুন্দর। নিজেকে সুন্দর করে গড়ে তুলতে পারলে আলোকিত হবে সমাজ, সমৃদ্ধ হবে দেশ। তাই প্রত্যেক স্কাউট তথা রোভার সদস্যদের উচিৎ জীবনের সূবর্ণ সময়ের সূবর্ণ ব্যবহার নিশ্চিত করা, পড়াশুনার পাশাপাশি মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখা, যে কোন প্রতিকূল পরিস্থিতিকে অতিক্রম করে যেতে সক্ষম হওয়া।

জেলা রোভারের কমিশনার ড. মো. আল আমিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীতে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জান্নাতআরা ফেরদৌস, এম কে কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ বিন আজাদ এবং নাটোর জেলা রোভারের সহকারী কমিশনার ফারাজী আহম্মদ রফিক বাবন।

পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী রোভার মুট ডে ক্যাম্পের সূচনা হয়। ক্যাম্পের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, দক্ষতা উন্নয়ন বিষয়ক বিভিন্ন সেশন, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি, গ্রান্ড ক্যাম্প ফায়ার, সার্টিফিকেট বিতরণ।

জেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জন রোভার এ ডে ক্যাম্পে অংশগ্রহণ করছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের

নাটোরে জেলা রোভারের দিনব্যাপী ডে ক্যাম্প শুরু

আপডেট টাইম : ০৫:৪৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬