ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু কেশবপুরে উপজেলা-বিএনপির উদ্যোগে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

‘কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর

মোহাম্মদ সুমন হোসাইন:
নওগাঁ জেলা প্রতিনিধি:

সাংবাদিকতার পাশাপাশি অভিনয় ও লেখালেখিতে যুক্ত থেকে বহুমুখী প্রতিভার স্বাক্ষর রাখছেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘কালো বিড়াল’-এ অভিনয়ের জন্য তিনি পেয়েছেন সম্মাননা স্মারক।

সম্প্রতি নওগাঁ শহরের বইপট্টি এলাকায় ‘আয়োজন রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার’-এ চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। নওগাঁ ফিল্ম সোসাইটির (এনএফএস) সৌজন্যে এবং ফিল্মহলিক প্রোডাকশনের প্রযোজনায় আয়োজিত এ প্রদর্শনীতে চলচ্চিত্রের বিভিন্ন কলাকুশলী ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।

‘কালো বিড়াল’ চলচ্চিত্রে নায়কের বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন মেহেদী হাসান অন্তর। অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রটির গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

মেহেদী হাসান অন্তর পেশায় একজন সাংবাদিক। তিনি চ্যানেল এস টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় দৈনিকেও সাংবাদিকতা করছেন। সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ব্যস্ততার মধ্যেও তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। মঞ্চনাটক, থিয়েটার ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও আগ্রহী তিনি।

সাংবাদিকতার পাশাপাশি শিল্প-সংস্কৃতির চর্চাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন মেহেদী হাসান অন্তর। তাঁর মতে, অভিনয় ও লেখালেখি মানুষের জীবন, সমাজ এবং বাস্তবতার নানা দিক তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই পেশাগত দায়িত্বের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও সক্রিয় থাকতে চান তিনি।

স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন, সাংবাদিকতার পাশাপাশি অভিনয় ও লেখালেখির মতো সৃজনশীল কাজে যুক্ত থাকা নওগাঁর সাংস্কৃতিক পরিসরকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে

‘কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর

আপডেট টাইম : ০৬:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬