ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

বিষ্ণুপদ বিশ্বাস মহাব্যবস্থাপক হলেন বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বিষ্ণুপদ বিশ্বাসকে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি দেয়া হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।

রোববার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ পদোন্নতির খবর জানানো হয়। গত ২৯ আগস্ট বিষ্ণুপদ বিশ্বাস বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি পান বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিষ্ণুপদ বিশ্বাস ১৯৯২ সালের ২৪ মার্চ বাংলাদেশ ব্যাংকে সরাসরি সহকারী পরিচালক হিসেবে গবেষণা বিভাগে যোগদান করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্সে যোগদানের উদ্দেশে সিঙ্গাপুর, শ্রীলংকা, কোরিয়া, জার্মানিসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। বিভিন্ন রেফার্ড জার্নালে দেশের অর্থনীতির ওপর তার একাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

তিনি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রাঘবপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বন্দবিলা বিজয়চন্দ্র রায় উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বপূর্ণ ফলাফলসহ মাধ্যমিক ও যশোর মাইকেল মধুসূদন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

বিষ্ণুপদ বিশ্বাস মহাব্যবস্থাপক হলেন বাংলাদেশ ব্যাংকের

আপডেট টাইম : ১১:৫১:২৫ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯