ঢাকা ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

রাজধানীতে মুষলধারে বৃষ্টির প্রভাবে কমেছে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়েছে রোববার রাতে। প্রায় দেড় ঘণ্টা ধরে ছিল সেই বৃষ্টি। ফলে বৃষ্টির প্রভাবে কমে গেছে তাপমাত্রা।

আবহাওয়া অফিস বলছে, সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টার আগের ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৪০ মিলিমিটার। এবং সকাল থেকে রাজধানীর আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন।
এদিকে সোমবার ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রাও কমতে পারে। কিন্তু বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদফতর।

অন্যদিকে, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের কোথাও কোথাও এটি অব্যাহত থাকতে পারে বলে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

একই সময়ে আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আজ সোম ও আগামীকাল মঙ্গলবার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ ভোর ৫টা ৪০ মিনিটে সূর্য উঠেছে এবং ডুববে সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে। ভোর ৬টায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

রাজধানীতে মুষলধারে বৃষ্টির প্রভাবে কমেছে তাপমাত্রা

আপডেট টাইম : ১০:৫৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯