ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টঙ্গী বাজার মন্দিরে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নেতৃবৃন্দ, শারদীয় শুভেচ্ছা বিনিময় পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী কক্সবাজারে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বীমা কোম্পানিগুলোকে বিএফআইইউর নির্দেশনা শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনওর পূজা মন্ডপ পরিদর্শন তাহিরপুরে খালে বাঁশের বেড়া দিয়ে টাকা আদায়ের অভিযোগ বিএনপি নেতা হাফিজ মিয়ার বিরুদ্ধে কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান ‘দেশের মাটিতে খেলা, নিজেদের সেরাটা দিয়ে সম্মান ধরে রাখতে চাই’ : সানজিদা মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকির হত্যা ও দোয়ারাবাজারে এম এ মোতালিবের উপর হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন

বান্দরবানে কুকুরের কামড়ে হাসপাতালে ১৭ জন

বান্দরবানে কুকুরের কামড়ে একদিনে শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বালাঘাটা লেমুঝিরি ও উজানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও আহতরা জানান, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বালাঘাটা উজানীপাড়া ও সদর উপজেলার লেমুঝিরি এলাকায় পাগলা কুকুর রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচারীদের কামড় দেয়। এ সময় যারা কুকুরটিকে ধাওয়া করে সবাইকে কুকুরটি কামড় দিয়ে দেয়। এভাবে বিভিন্ন পাড়ায় ১৭ জনকে কামড় দিয়ে আহত করে কুকুর।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের এন্টি র‍্যাভিস ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তৌহিদুল আনোয়ার বলেন, ‘কুকুরের কামড়ে এ পর্যন্ত ১৭ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। ১৬ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। কেউ আহত হলে তারা হাসপাতালে ভ্যাকসিন নিতে পারবেন।

উল্লেখ্য, গত তিন মাসে সদর হাসপাতালে কুকুরের কামড়ে আহত ২৯৫ জনকে এন্টি র‍্যাবিস ভ্যাকসিন দেয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টঙ্গী বাজার মন্দিরে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নেতৃবৃন্দ, শারদীয় শুভেচ্ছা বিনিময়

বান্দরবানে কুকুরের কামড়ে হাসপাতালে ১৭ জন

আপডেট টাইম : ০৫:০১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬