ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

চলতি (সেপ্টেম্বর) মাসে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: চলতি (সেপ্টেম্বর) মাসে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু জায়গায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ভারী মৌসুমী বৃষ্টির কারণে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

সেপ্টেম্বর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। তাতে আরও বলা হয়, এ মাসে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে এক থেকে দুটি মৌসুমী নিম্নচাপ।

দেশের অন্য প্রধান নদীগুলোতে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে বলেও জানানো হয়েছে সেপ্টেম্বরের দীর্ঘমেয়াদি আবহাওয়ার বুলেটিনে।

এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ৩ দশমিক ২৫ থেকে ৪ দশমিক ২৫ মিলিমিটার এবং সূর্যের গড় কিরণকাল ৪ দশমিক ৭৫ ঘণ্টা থেকে ৫ দশমিক ৭৫ ঘণ্টা থাকতে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়ার জন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত বৈঠক ঝড় সতর্কীকরণ কেন্দ্রে রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। সভায় আবহাওয়ার প্রাপ্ত উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়ার বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল, ক্লাইমেট প্রেডিক্টটিভিলিটি টুল (সিপিটি), অপেক ক্লাইমেট সেন্টার (এপিসিসি), আইআরআই, বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত গ্লোবাল প্রডিউসিং সেন্টারসহ (জিপিসিএস) বিভিন্ন দেশ/সংস্থার আবহাওয়া সেন্টারের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানায় আবহাওয়া অফিস।

সেপ্টেম্বরে বৃষ্টিপাতের বিষয়ে এই দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, ঢাকায় স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ২৭৮ মিলিমিটার, হতে পারে ২৫০ থেকে ৩০৫ মিলিমিটার; ময়মনসিংহে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৩৫২ মিলিমিটার, হতে পারে ৩১৫ থেকে ৩৮৫ মিলিমিটার; চট্টগ্রামে স্বাভাবিক ৩১৭ মিলিমিটার, হতে পারে ২৮৫ থেকে ৩৮৫ মিলিমিটার; সিলেটে স্বাভাবিক ৪০৭ মিলিমিটার, হতে পারে ৩৬৫ থেকে ৪৫০ মিলিমিটার; রাজশাহীতে স্বাভাবিক ৩১৫ মিলিমিটার, হতে পারে ২৮৫ থেকে ৩৪৫ মিলিমিটার; রংপুরে স্বাভাবিক ৪১৭ মিলিমিটার, হতে পারে ৩৭৫ থেকে ৪৬০ মিলিমিটার; খুলনায় স্বাভাবিক ৪১৭ মিলিমিটার, হতে পারে ২৫০ থেকে ৩০৫ মিলিমিটার এবং বরিশালে স্বাভাবিক ৩১৬ মিলিমিটার, হতে পারে ২৮৫ থেকে ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

চলতি (সেপ্টেম্বর) মাসে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে

আপডেট টাইম : ০১:২৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯