ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

এম আব্দুর রহিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:সাবেক প্রাদেশিক পরিষদ ও সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এম আব্দুর রহিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পরিবার ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এম আব্দুর রহিম ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর ঢাকায় বারডেম হাসপাতালে ৯০ বছর বয়সে ইন্তেকাল করেন। মরহুমের বড় ছেলে বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্ট বিভাগের বিচারপতি। ছোট ছেলে ইকবালুর রহিম জাতীয় সংসদে সরকার দলীয় হুইপ। আর চার মেয়ের মধ্যে দুইজন চিকিৎসক। এম এ রহিম মুজিবনগর সরকারের পশ্চিমাঞ্চল-১ এর চেয়ারম্যান, স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার সকাল ১০টায় মরহুমের কবরে (নিজ গ্রাম জালালপুর, দিনাজপুর) শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, কোরআনখানী ও দোয়া মাহফিল; ৫ সেপ্টেম্বর বৃহষ্পতিবার রক্তদান কর্মসূচি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে সাধারণ জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান; ৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমআ সদর উপজেলা ও শহরের প্রতিটি মসজিদে দোয়া মাহফিল; ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, রচনা, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা। এছাড়া ১৩ সেপ্টেম্বর একটি আলোচনা সভার আয়োজন করা হচ্ছে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

এম আব্দুর রহিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

আপডেট টাইম : ১২:০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯