ঢাকা ১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

উন্মোচিত হলো কাতার বিশ্বকাপের লোগো

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ:’দ্য গ্রেটেস্ট শো অন টার্ফ’- ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর বসবে কাতারে। সে উপলক্ষে নানান আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। এরই মধ্যে তারা উন্মোচন করেছে বিশ্বকাপের লোগো। টুর্নামেন্টের ২২তম আসরের জন্য সুদৃশ্য এক লোগোই উন্মোচন করে দেশটি।

গতকাল স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেন আয়োজকরা। বড় বড় সব বিল্ডিংয়ে লেজার প্রজেকশনের মাধ্যমে একযোগে সারা দেশে উন্মোচিত হয় এ লোগো। বুর্জ দোহা, কাতারা কালচারাল ভিলেজ, মিনিস্ট্রি অব ইন্টেরিয়র, সৌক ওয়াকিফসহ নানান উঁচু স্থাপনা ব্যবহার করা হয় এ কাজে।
লোগোর ডিজাইনটি মূলত সারা বিশ্বকে এক সুতোয় গেঁথে রাখার প্রতিকী চিত্রের দিকেই ইঙ্গিত করে। একইসঙ্গে স্থানীয় আরব সংস্কৃতি এবং সৌন্দর্য্যকে খেলার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এ লোগোতে।

৮টি বাঁক রাখা হয়েছে লোগোতে। যা কি-না বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজনের ৮টি অদ্ভুত সুন্দর স্টেডিয়ামের দিকেই ইঙ্গিত দেয়। এছাড়া এই ৮টি বাঁকের মাধ্যমে মরুভূমির টিলার প্রতিও আলোকপাত করা হয়েছে।

বিশ্বকাপের ট্রফির আকৃতির সঙ্গে খানিক মিল রেখেই করা হয়েছে লোগোটি। তবে এটি করার মূল অনুপ্রেরণা এসেছে শীতকালে গায়ে পরার উলের শাল থেকে। আরব অঞ্চলে শীতকালে এই শাল হয়ে ওঠে সবার সাধারণ পরিধেয়। তাই এ আকৃতিতেই করা হয়েছে বিশ্বকাপের লোগোটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

উন্মোচিত হলো কাতার বিশ্বকাপের লোগো

আপডেট টাইম : ০২:০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯