ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য বিশেষ বার্তা

বিশেষ প্রতিবেদক, সিটিজেন নিউজ: এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ব্যবস্থা নেয়া হবে বলে এক বিশেষ সতর্কতা বার্তায় জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতরের পরিচালক (চিকিৎসাশিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত বিশেষ বার্তায় বলা হয়, শতভাগ স্বচ্ছতা নিশ্ছিদ্র নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করে ২০১৯-২০২০‌ শিক্ষাব‌র্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা গ্রহণের কার্যক্রম চলছে। ১ সেপ্টেম্বর থেকে সকল কোচিং সেন্টার বন্ধ রয়েছে। সুষ্ঠু পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সরকারের নীতিনির্ধারণী মহল সজাগ রয়েছেন এবং আইন প্রয়োগকারী সংস্থা তৎপর রয়েছে। প্রতারকচক্রের অনৈতিক প্রলোভনে সাড়া না দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা যাচ্ছে।
আগামী ৪ অক্টোবর দেশের ১৯টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার দিন অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীকে সকাল সাড়ে ৯টার আগে কেন্দ্রে প্রবেশপত্র এইচএসসি/সমমানের পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড এবং রিফিল দেখা যায় এমন কালো বলপেনসহ পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে। সাড়ে ৯টার পর কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না এবং ঘড়ি ও মোবাইলসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

বিশেষ বার্তা আরও বলা হয়, প্রতারকচক্রের কোনো অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুমের টেলিফোন নম্বর (০২-৯৮৫৫৯৩৩) ও মোবাইল নম্বরে (০১৭৫৯-১১৪৪৮৮ এবং ০১৭৬৯-৯৫৪১৩৭) এবং নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর জন্য সকলকে অনুরোধ জানানো হয়।

সা‌র্বিকভা‌বে একটি পরিচ্ছন্ন ভর্তি পরীক্ষার সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা একান্ত কাম্য বলে বিশেষ বার্তায় উল্লেখ করা হয়।

সতর্কবার্তায় বলা হয়, এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার সুযোগ নেই। পরীক্ষার্থীদের গুজবে বিশ্বাস না করে, প্রতারণার জালে পা না দিয়ে নিবিড়ভাবে পড়াশোনায় মনোনিবেশ করে নিজ যোগ্যতা প্রদর্শনের জন্য উপদেশ দেয়া হয়।

উ‌ল্লেখ্য, গত ২৭ আগস্ট দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু হয়। আবেদনপত্র গ্রহণ আগামী ১৭ সে‌প্টেম্বর পর্যন্ত চল‌বে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট থে‌কে আজ (৪ সে‌প্টেম্বর) পর্যন্ত ৬১ হাজার আবেদন জমা প‌ড়ে‌ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য বিশেষ বার্তা

আপডেট টাইম : ১১:২২:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯