ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

হেরোইন রাখায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: হেরোইন রাখার অপরাধে রাজধানীর পল্লবীর চাঁন মিয়া (৫০) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার সময় চাঁন মিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। চাঁন মিয়া পল্লবী থানার ১১ নম্বর সেকশনের বি-ব্লকের মিল্লাত ক্যাম্পের মৃত মোহাম্মাদ আলীর ছেলে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মিল্লাত ক্যাম্পের ফায়জানে ইমাম হুসাইন জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে হেরোইনসহ অবস্থান করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গ্রেফতার হন চাঁন মিয়া। পরে তার দেহ তল্লাশি করে পলিথিনে প্যাঁচানো অবস্থায় এক হাজার ৩৫০ পুরিয়া হেরোইন পাওয়া যায়। এসব হেরোইনের আনুমানিক ওজন ১৫০ গ্রাম।

এ ঘটনায় পল্লবী থানার উপ-পরিদর্শক মাজেদুল ইসলাম মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ২০১৮ সালের ২২ মার্চ একই থানার উপ-পরিদর্শক মুহাম্মাদ মুমিনুর রহমান চাঁন মিয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। একই বছর ৩ জুন আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। চার্জশিটভুক্ত ৬ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় পাঁচজন সাক্ষ্য দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

হেরোইন রাখায় একজনের যাবজ্জীবন

আপডেট টাইম : ১২:০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯