ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

রাজধানীতে এবার এক নারী বাস চাপায় নিহত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর বাংলামোটরে ট্রাস্ট পরিবহনের বাসের চাকায় বিআইডব্লিউটিসি কর্মকর্তা কৃষ্ণা রায় চৌধুরীর পা হারানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এক নারী বাস চাপায়নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বনানির চেয়ারম্যানবাড়ি-আমতলী মূল সড়কে বাসের ধাক্কায় ফারহানা আক্তার (২৫) নামে ওই নারী নিহত হন। এ ঘটনায় কাউসার মোস্তফা নামে এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার পর আহত অবস্থায় দুজনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারহানাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মিরপুর-১৪ ক্যান্টনমেন্ট চলাচলকারী মিনি ক্যান্টনমেন্ট পরিবহনের বাসটিকে জব্দ করা গেলেও চালকও হেল্পারকে আটক করা যায়নি। ডিএমপির ট্রাফিক উত্তরের মহাখালী জোনের সহকারি কমিশনার সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সাড়ে ৯টার দিকে ক্যান্টমেন্ট ঢোকার সময় বাসটি ফুটওভার ব্রিজের ঠিক কাছেই ওই নারীসহ দুজনকে চাপা দেয়। পথচারীরা দৌঁড়ে আমতলী ট্রাফিক বক্সে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে পালিয়ে যায় বাসটির চালক। ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বনানী থানা পুলিশকে খবর দেয়া হলে বাসটিকে জব্দ করে।

এ ব্যাপারে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন সিটিজেন নিউজকে বলেন, আহত দুজনকে হাসপাতালে নেবার পর ফারহানা নামে ওই নারীকে মৃত ঘোষণা করে। আরেকজন চিকিৎসাধীন। নিহতের মরদেহ ঢামেক মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক বাসের চালক-হেলপারকে আটকের চেষ্টা চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

রাজধানীতে এবার এক নারী বাস চাপায় নিহত

আপডেট টাইম : ০৯:৫৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯