ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

ডেস্ক: চুয়াডাঙ্গার রাজাপুর সীমান্ত দিয়ে নিহত বাংলাদেশি নাগরিক নাজিম উদ্দীনের (৩৪) লাশ শুক্রবার রাতে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

দামুড়হুদা উপজেলার জয়নগর সীমান্তের জিরো পয়েন্টে দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের পর নিহত নাজিমের লাশ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।

পতাকা বৈঠকের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির ধোপাখালী বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার রেজাউল করিম, জীবননগর থানার ইন্সপেক্টর (তদন্ত) ফেরদৌস ওয়াহিদসহ ১০ জন। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন গেদে বিএসএফ ক্যাম্পের ইনচার্জ এসি সৌরভ সামন্ত সহ ১০ জন সদস্য।

৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় কড়া প্রতিবাদ ও লাশ ফেরত চেয়ে পত্র চেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফকে পত্র প্রেরণ করা হয়। এরপর বিএসএফ নিহতের লাশ হস্তান্তর প্রক্রিয়া শুরু করে।

জীবননগর থানার ইন্সপেক্টর তদন্ত ফেরদৌস ওয়াহিদ জানান, বিজিবির কাছে নিহত নাজিমের লাশ হস্তান্তরের পর পুলিশের মাধ্যমে নিহতের পরিবারের কাছে রাতেই লাশ বুঝিয়ে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নাজিম উদ্দীনসহ ৭/৮ জন গরু ব্যবসায়ী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর সীমান্তে গেলে ভারতের গেদে আমতলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে নাজিম উদ্দীন ঘটনাস্থলেই নিহত হয়। পরে বিএসএফ সদস্যরা তার লাশ টেনে হেঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এরপর বিএসএফ নিহতের লাশ কৃষ্ণনগর থানা পুলিশের হাতে তুলে দেয়। ওইদিনই কৃষ্ণনগর হাসপাতালে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

আপডেট টাইম : ০৪:২২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯