শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির

কক্সবাজারে জেলা কমিটি বাতিল ছাত্রদলের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ২৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলা ছাত্রদলের ঘোষিত ইউনিট কমিটি বাতিল করা হয়েছে। বুধবার সংগঠনটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক নিয়ম লঙ্ঘন করে টেকনাফ উপজেলা, চকরিয়া পৌরসভা, মহেশখালী পৌরসভা, কক্সবাজার শহর শাখা, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার আইন কলেজ ও কক্সবাজার সিটি কলেজ শাখার কমিটি ঘোষণা করায় ঘোষিত কমিটি বাতিল করা হল।

আরও বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে দেশের সব সাংগঠনিক ইউনিট সমূহকে তাদের অধীনস্থ ইউনিট কমিটি গঠন ও পুনঃগঠন স্থগিত রাখতে নির্দেশ দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

উল্লেখ্য, ২০১৮ সালে ১৯ আগস্ট শাহাদৎ হোসেন রিপনকে সভাপতি ও ফাহিমুর রহমান ফাহিমকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com