ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রে/প্তার বাদাঘাট বাজারে উন্নয়নকাজের দুর্ভোগ, কাদা-পানিতে থমকে জনজীবন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক

কক্সবাজারে জেলা কমিটি বাতিল ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলা ছাত্রদলের ঘোষিত ইউনিট কমিটি বাতিল করা হয়েছে। বুধবার সংগঠনটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক নিয়ম লঙ্ঘন করে টেকনাফ উপজেলা, চকরিয়া পৌরসভা, মহেশখালী পৌরসভা, কক্সবাজার শহর শাখা, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার আইন কলেজ ও কক্সবাজার সিটি কলেজ শাখার কমিটি ঘোষণা করায় ঘোষিত কমিটি বাতিল করা হল।

আরও বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে দেশের সব সাংগঠনিক ইউনিট সমূহকে তাদের অধীনস্থ ইউনিট কমিটি গঠন ও পুনঃগঠন স্থগিত রাখতে নির্দেশ দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

উল্লেখ্য, ২০১৮ সালে ১৯ আগস্ট শাহাদৎ হোসেন রিপনকে সভাপতি ও ফাহিমুর রহমান ফাহিমকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন

কক্সবাজারে জেলা কমিটি বাতিল ছাত্রদলের

আপডেট টাইম : ১০:১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯