সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

খোকার আরোগ্য কামনায় দোয়া চাইলেন বিএনপির নেতাকর্মীরা।

  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ২৪৭ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক:ক্যান্সারে আক্রান্ত দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আজ শুক্রবার বাদ জুমা ঢাকার বিভিন্ন এলাকায় মসজিদে মসজিদে তার আরোগ্য কামনায় দোয়া করা হয়।

বাদ আসর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আসুন – কোনো আনুষ্ঠানিকতা নয় অন্তর থেকে খোকা ভাইয়ের রোগমুক্তির জন্য দোয়া করি, দেশনেত্রীর মুক্তির জন্য দোয়া করি, আমরা কায়মনোবাক্যে অন্তর থেকে তার আরোগ্যের জন্য দোয়া চাই।’

‘আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিক এবং আমাদের অন্যতম নেতা সাদেক হোসেন খোকাকে রোগ মুক্ত করুক- আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করি।’

মহাসচিব অভিযোগ করে বলেন, ‘আমরা কেউ ভালো নেই, সবাই নিপীড়ন-নির্যাতনের শিকার, মামলার শিকার। খোকা ভাইসহ তার পরিবারের সবার বিরুদ্ধে মামলা দিয়েছে। তিনি আজ গুরুতর অসুস্থ। গত ২৯ তারিখে (অক্টোবর) তার সঙ্গে আমার কথা হয়ে। যখন কথা বলি- তিনি কথা বলতে পারছিলেন না।’

‘শুধু আমাকে বললেন, সবাইকে বলবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সেইদিন, ৩০ তারিখে এখানে মিটিং ছিল, সেখানে বলেছি যে, খোকা ভাইয়ের আশু আরোগ্য লাভের জন্য দোয়া করবেন।’

সভাপতির বক্তব্যে মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘খোকা ভাইয়ের অসুস্থতার খবরে আমরা সবাই মর্মাহত হয়ে পড়েছি। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করব, উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। কারণ, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে এই অন্ধকার সময়ে খোকা ভাইয়ের মতো একজন সাহসী ও দেশপ্রেমিক নেতা ও বলিষ্ঠ সংগঠক আমাদের ভীষণ প্রয়োজন।’

মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের পরিচালনায় দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়ও বক্তব্য দেন।

দোয়া মাহফিলে বিএনপির রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, এহছানুল হক মিলনসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন। নিচতলা, ফুটপাত ও সড়কে মাদুর বিছিয়ে তারা এই মোনাজাতে অংশ নেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটনের মেমোরিয়াল স্নোন ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিচ্ছেন সাদেক হোসেন খোকা। গত ১৮ অক্টোবর তার অবস্থার অবনতি ঘটলে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়।

২০১৪ সালের ১৪ মে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য নিউইয়র্কে যান সাদেক হোসেন খোকা। তখন থেকে চিকিৎসকের পরামর্শে নিউইয়র্ক সিটির কুইন্সে থাকছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com