ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

আমেরিকা নিপাত যাক!

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিপ্লবী বাহিনীর শাখা প্রভাবশালী কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিবাদে ফুঁসছে ইরাকের রাজধানী বাগদাদ। গতকাল শনিবার সোলাইমানির জন্য শোক দিবস পালন করতে যেয়ে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। এ সময় তারা ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগান দেয়।

গতকাল শুক্রবার বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন সোলাইমানি। ইরানের মধ্যপ্রাচ্য অভিযানগুলো দেখভাল করতেন তিনি। ব্যাপক জনপ্রিয় সোলাইমানি তার কাজের জন্য প্রেসিডেন্ট নয় বরং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে জবাব দিতেন। কুদস বাহিনীর এই প্রধানকে হত্যার ঘটনায় ইরান ‘ভয়াবহ প্রতিশোধ’ নেওয়ার হুমকি দিয়েছে।

বিবিসি জানিয়েছে, সোলাইমানির মৃতদেহ ইরানের কাছে ফিরিয়ে দেওয়া হবে। সেখানে তার নিজের শহর কেরামানে জানাজা অনুষ্ঠিত হবে।

গতকাল শনিবার সকালেই বাগদাদে বিক্ষোভের জন্য লোকজন জড়ো হতে শুরু করে। এ সময় তাদের কারো হাতে ছিল ইরাকের পতাকা, কারো হাতে সোলাইমানি ও আয়তুল্লাহ খামেনির ছবি ছিল। বিক্ষোভকারীরা ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগান দেয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

আমেরিকা নিপাত যাক!

আপডেট টাইম : ১২:৩৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০