ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

খিলখেতে বন্দুকযুদ্ধে ছিনতাই চক্রের নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিল থানা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন মারা গেছেন। পুলিশের দাবি, নিহতরা ছিনতাইকারী চক্রের সদস্য বলে দাবি করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার ভোরে খিলক্ষেত এলাকায় ডুমনি কালীমন্দির আহবপাড়া বরাবর ৩০০ ফিট রাস্তা ও দক্ষিণ পাশে সার্ভিস রোডের মাঝখানে ফাঁকা জায়গায় এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাসুদুর রহমান বলেন, ছিনতাইকারী চক্রের সদস্যদের খোঁজ পেয়ে খিলক্ষেত থানা পুলিশ অভিযানে যায়। পরে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ওই চক্রের নেতা মোটা শাহীন ও নাজমুল মারা যায়।
ছিনতাইকারীদের হেফাজতে থাকা একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।
‘বন্দুকযুদ্ধে’ যে দুজন মারা গেছেন, তারা ছিনতাইসহ চারটি খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত। তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি, খিলক্ষেত থানায় দুটি এবং ভাটারা থানায় একটি মামলা তদন্তাধীন।

পুলিশ জানিয়েছে, রাজধানীতে বেশ কিছু দিন ধরেই একটি চক্র ছিনতাই করে আসছে। তারা যাত্রী সেজে সিএনজি ভাড়া করে। অনেক সময় সাধারণ যাত্রীদের সঙ্গে শেয়ারে সিএনজি ভাড়া নেয়।

তার পর সুযোগ বুঝে চালক বা যাত্রীকে জিম্মি করে মারধর করত, তাদের কাছ থেকে সবকিছু ছিনতাই করে চোখ বেঁধে ফেলে রাখত। এই চক্রটি ‘গামছা পার্টি’ হিসেবে পরিচিত বলে জানায় পুলিশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

খিলখেতে বন্দুকযুদ্ধে ছিনতাই চক্রের নেতা নিহত

আপডেট টাইম : ০৯:৩৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০