মীম আক্তার :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঢাকা মহানগর উত্তর ২ (দুই) সদস্য বিশিষ্ট একটি আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ০১ নভেম্বর ২০২৬ তারিখে দলটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
নবগঠিত এই আংশিক কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন:
আহ্বায়ক: শফিকুল ইসলাম খান মিল্টন
সদস্য সচিব: এস এম জাহাঙ্গীর হোসেন
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই আংশিক আহ্বায়ক কমিটি আগামী ২ (দুই) সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি অনুমোদনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 

















