বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

কালিয়াকৈর জুতার সোল্ডের গুদামের আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩০৪ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় জুতার সোল্ডের গুদামের আগুন নিয়ন্ত্রণে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ৮টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, জুতার সোল্ডের গুদামটি জনৈক মিন্টু মিয়ার। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ও গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com