ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

অধিকাংশ উন্নত দেশের তুলনায় দেশে দুর্নীতি অনেক কম: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি:‘দেশে যেটুকু দুর্নীতি হয়- তাতো অন্য অধিকাংশ উন্নত দেশের দুর্নীতির তুলনায় অনেক কম। অবশ্য এখন আমরা অতো গরীব নেই। যথেষ্ট ভালো জায়গায় আছি।’ এই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলেই ডিজিটাল বাংলাদেশ গড়তে পেরেছেন। অন্য কারও পক্ষে এটি করা সম্ভব হতো না।’

দুর্নীতি দমনের বিষয়ে ডা. দীপু মনি বলেন, ‘কোনও রকমের দুর্নীতিই এখন আর হওয়া উচিত নয়। যতোটা সম্ভব আমরা তা কমিয়ে আনার চেষ্টা করছি।’

ডিজিটাল বাংলাদেশের গুরুত্ব জানিয়ে তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ হওয়ায় স্বচ্ছতার একটা জায়গা তৈরি হয়েছে। এখন যে অনেক রকমের দুর্নীতির খবর পাওয়া যায়- এ বিষয়গুলো সব সময়ই ছিল। কিন্তু খবর হতো না। কারণ এগুলো বের করাই যেতো না। এখন ডিজিটাল বাংলাদেশ হয়েছে- তাই সব তথ্য বেরিয়ে আসে। সেজন্য দুর্নীতি দ্রুত ধরা পড়ে।’

সুশিক্ষার গুরুত্বের ওপর জোর দিয়ে দীপু মনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী নিয়ে আসলেই চলবে না, শিক্ষাটা হতে হবে মানসম্পন্ন। যেনও আমাদের শিক্ষার্থী বিশ্বমানের শিক্ষা পেয়ে বিশ্ব নাগরিক হতে পারে। যে কোনও জায়গার শিক্ষার্থীর সঙ্গে শুধু তাল মিলিয়ে চলা নয়, উন্নত প্রযুক্তিটাও যেনও আয়ত্ত করতে পারে।’

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, শিশু গবেষক প্রফেসর সমির কে সাহা, জয়নাল আবেদীন সিআইপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

অধিকাংশ উন্নত দেশের তুলনায় দেশে দুর্নীতি অনেক কম: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ১১:২৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০