ঢাকা ১০:২০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

প্রাথমিকে শিক্ষকের শূন্যপদ ২৮৮৩২

জ্যেষ্ঠ প্রতিবেদক: ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্যপদ ৭ হাজার ১৮ বলে জানিয়েছেন,প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন । এর মধ্যে ৪ হাজার ১৬৬টি ৬৫ শতাংশ হিসেবে পদোন্নতি যোগ্য-সংক্রান্ত শূন্যপদ। ২ হাজার ৮৫২ পদ হলো ৩৫ শতাংশ হিসেবে নিয়োগযোগ্য। সহকারী শিক্ষক পদের মোট শূন্যপদ ২১ হাজার ৮১৪। মোট শূন্যপদ ২৮ হাজার ৮৩২।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে মো. মামুনুর রশীদ কিরণের (নোয়াখালী-৩) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে একথা বলেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ সময় কোন জেলায় কত শিক্ষকের পদশূন্য তা বিস্তারিত তুলে ধরেন প্রতিমন্ত্রী।

প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ৩০ জুন ২০১৮ তারিখ পর্যন্ত সরাসরি নিয়োগযোগ্য (৩৫ %) শূন্যপদে ৩৭তম বিসিএস থেকে পিএসসির মাধ্যমে নিয়োগের জন্য গত ২৬ জুন ২০১৯ তারিখের ১৯ নং স্মারকে প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের নির্ধারিত ফরমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির বিষয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৩, অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকরির শর্তাদি নির্ধারণ) বিধিমালা, ২০১৩ ও নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালা, ২০১১ নীতিমালা অনুযায়ী প্রধান শিক্ষক পদে পদোন্নতি প্রদান করা হয়। তবে আদালতে মামলা থাকায় (মামলা নং ১৫২৩১/ ২০১৮, পিরোজপুর; মামলা নং-২৮৬ / ২০১৮, দিনাজপুর) প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রম আপাতত বন্ধ। তবে জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব প্রদান অব্যাহত রয়েছে।

সহকারী শিক্ষকদের শূন্যপদ সম্পর্কে তিনি বলেন, ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত সহকারী শিক্ষকের (৬১ জেলার) ১৮ হাজার ১৪৭টি শূন্যপদে নিয়োগের জন্য গত ২৪ ডিসেম্বর ২০১৯ তারিখে ১৮ হাজার ১৪৭ জন প্রার্থীকে চূড়ান্ত নির্বাচিত করা হয়েছে। ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের নামে নিয়োগপত্র জারি করা হয়েছে। শিগগিরই নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা যোগদান করবেন।

তিন পার্বত্য জেলায় জেলা পরিষদের তত্ত্বাবধানে স্থানীয়ভাবে শিক্ষক নিয়োগ করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

প্রাথমিকে শিক্ষকের শূন্যপদ ২৮৮৩২

আপডেট টাইম : ০৯:৪০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০