শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রেমিকার সঙ্গে হাজতির বিয়ে

  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৯৪ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ নারী ও শিশু নির্যাতন মামলায় বন্দি এক হাজতির বিয়ে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুখানিয়া গ্রামের আব্দুল হকের ছেলে স্বপনের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের আয়শা নামের এক তরুণীর।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কারাগারের অফিস কক্ষে তাদের বিয়ে সম্পন্ন হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার জাহানারা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহানারা বেগম জানান, দুই বছর আগে শ্রীপুর উপজেলা চিনাশুখানিয়া এলাকার আব্দুল হকের ছেলে স্বপন একই গ্রামের ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে স্বপন বিয়েতে অস্বীকৃতি জানানোয় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই তরুণী। মামলায় উচ্চ আদালত তাদের দুজনের বিয়ের নির্দেশ দেন। দুই পক্ষের পরিবারের উপস্থিতিতে গতকাল শনিবার বিকেলে কারাগারে তাদের দুজনের বিয়ে হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আরও জানান, উচ্চ আদালতের নির্দেশেই কারাগারের অফিস কক্ষে স্বপন ও ওই তরুণীর বিয়ের আয়োজন করা হয়। গত ৯ ফেব্রুয়ারি আদালতের নির্দেশ কারাগারে আসে। পরে বর ও কনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এ বিয়ের আয়োজন করা হয় এসময় বর ও কনের বাবা-মা, তাদের এক বছরের ছেলে ও পরিবারের আরও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com