শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

নারায়ণগঞ্জে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৯৯ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে আবাসিক এলাকার তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় এক হাজার ৫০০ ফুট অবৈধ গ্যাসপাইপ অপসারণ করা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার মুছাপুর ইউনিয়নের তিন গ্রামের দাসেরগাঁ, গোবিন্দকুল, ফনকুল, শাসনেরবাগ ও বারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ সব সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এসময় দাসেরগাঁ থেকে লাঙ্গলবন্দের প্রেমতলা পর্যন্ত এক হাজার ৫০০ ফুট অবৈধ গ্যাসপাইপ লাইন অপসারণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুক্লা সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁও জোনের ডেপুটি ম্যানেজার মেজবাউল ইসলাম, সহকারী ডেপুটি ম্যানেজার সারোয়ার হোসেন, কর্মকর্তা মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের তিন গ্রামের প্রায় তিন হাজার অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

তিনি বলেন, এ তিনটি গ্রামের বাসিন্দারা অবৈধভাবে পাইপ লাইন স্থাপন করে দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস ব্যবহার করে আসছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com