মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪ বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী মাধবপুরের যুবদলের সভাপতি বিরুদ্ধে বিজিএফ’র চাউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

প্রাথমিকের ২৫ হাজার শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সাজবে

  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৩১৯ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো সাদা পাজামা-পাঞ্জাবি, মুজিব কোট ও কালো চশমা পরবে দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ হাজার শিক্ষার্থী।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ বিশেষ আয়োজন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বঙ্গবন্ধু সেজে এসব শিক্ষার্থী উপভোগ করবে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২০ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা। সাথে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, গতকাল রোববার মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ড্রেস পরিধানের বিষয়টি সভায় বিস্তারিত আলোচনা শেষে অনুমোদন হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সচিব আকরাম আল হোসেন।

মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ১৪ মার্চ শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২০ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্ট। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের আয়োজন জাকজমকপূর্ণ করে তোলা হবে।

রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে এ খেলা শুরু হবে। এতে দেশের আটটি বিভাগের বিজয়ী আটটি ছেলে ও আটটি মেয়ে দল অংশ নেবে। ২১ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছেলে ও মেয়েদের পৃথক ম্যাচে ফাইনাল খেলা হবে।

এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে এ খেলা উপভোগ করবেন। পরে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

সভা সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফাইনাল খেলার দিন সারাদেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ হাজার শিক্ষার্থীকে খেলার মাঠে উপস্থিত করা হবে।

এসব শিক্ষার্থীদের কালো চশমা, সাদা পাজামা-পাঞ্জাবি, ও কালো রঙের মুজিব কোট পরানো হবে। পাশাপাশি সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রস্তাব অনুযায়ী টুর্নামেন্টের সর্বক্ষেত্রে ‘চল সবাই স্কুলে যাই’ এবং মুজিব জন্মশতবর্ষের লোগো ব্যবহারের বিষয়ে অনুমোদন দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com