ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

দৌলতদিয়া যৌনপল্লিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীকরোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে ২০ দিনের জন্য বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ প্রশাসন। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা থেকে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষেধাজ্ঞা চলাকালীন যৌনকর্মীদের প্রত্যেককে খাদ্য নিরাপত্তা হিসেবে ৩০ কেজি চাল ও নগদ ২ হাজার করে টাকা দেওয়া হবে।

রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে সরকার সব ধরনের জনসমাগম বন্ধ ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় আমরা রাজবাড়ী জেলায় বিভিন্ন সভা-সমাবেশসহ জনসমাগম বন্ধ করেছি।দৌলতদিয়া যৌনপল্লিতে অনেক মানুষ আসা-যাওয়া করে। যে কারণে করোনা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে যৌনকর্মীরা। তাদের খাদ্যের ব্যবস্থা না থাকায় এই কয়দিন যৌনপল্লী বন্ধ করতে পারিনি। কিন্তু এখন চাল ও নগদ টাকা বরাদ্দ পাওয়ায় শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে সাধারণ মানুষের প্রবেশাধিকার বন্ধ ঘোষণা করা হয়েছে আগামী ৯ এপ্রিল পর্যন্ত।

রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসান বলেন, যৌনকর্মীদের খাদ্য নিরাপত্তায় আমরা ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে একটি পত্র দেই। সেখান থেকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে বিষয়টি জানালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ বরাদ্দ দিয়েছে। যতদিন যৌনপল্লি বন্ধ থাকবে সেই কয়দিন প্রত্যেক যৌনকর্মীকে ৩০ কেজি চাল ও নগদ ২ হাজার টাকা করে দেওয়া হবে।

দৌলতদিয়া আসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম জানান, পুলিশ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন দৌলতদিয়ার যৌনকর্মীসহ সাধারণ মানুষ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

দৌলতদিয়া যৌনপল্লিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ০৯:৫৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০