ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

আনসার বাহিনীর করোনায় আক্রান্ত ১৬১ জন , ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক মেহেনাজ তাবাসসুম রেবিন সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্তদের মধ্যে আছেন আনসার বাহিনীর ১ জন উপ-মহাপরিচালক, ৬৪ জন ব্যাটালিয়ন আনসার, ৯৪ জন অঙ্গীভূত আনসার, ১ জন মহিলা আনসার ও ১ জন নার্সিং সহকারী।

আক্রান্ত সদস্যদের মধ্যে ৫৮ জন ব্যাটালিয়ন আনসার জাতীয় সংসদ ভবনে এবং ৬৬ জন অঙ্গীভূত আনসার সদস্য ঢাকা মহানগর পুলিশের সঙ্গে কর্মরত। বাকিদের কেউ সদর দপ্তর এবং কেই বিভিন্ন জেলায় কর্মরত রয়েছে।

আক্রান্তদের মধ্যে নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন একজন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, সাজেদা মেডিক্যাল ও রাজারবাগ পুলিশ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে আনসার বাহিনীর ১৫০ জন সদস্য চিকিৎসাধীন আছেন।

গতকাল সোমবার করোনাভাইরাসে আব্দুল মজিদ নামে এক আনসার সদস্য মারা গেছেন। তিনি ভাটারা থানায় কর্মরত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আনসার বাহিনীর করোনায় আক্রান্ত ১৬১ জন , ১ জনের মৃত্যু

আপডেট টাইম : ০১:০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০