বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে দুশ্চিন্তা

  • আপডেট টাইম : শনিবার, ২৫ মে, ২০১৯
  • ৩৮৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক.সিটিজেন নিউজ: বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে আজ (শনিবার) বিকেল সাড়ে ৩টায় মাঠে নামবে ভারত। মোকাবেলা করবে নিউজিল্যান্ডকে। তবে মাঠে নামার আগেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে। ইনজুরিতে পড়েছেন দলটির অলরাউন্ডার বিজয় শঙ্কর।

লন্ডনের কেনিংটন ওভালে প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন করার সময় চোট পান শঙ্কর। ব্যাটিং অনুশীলন করার সময় নেট বোলার খলিল আহমেদের ছোঁড়া এক ডেলিভারি পুল করার চেষ্টা করেন শঙ্কর। তবে তা সরাসরি আঘাত হানে শঙ্করের বাহুতে।
এরপর আর প্র্যাকটিস চালিয়ে যেতে পারেননি শঙ্কর। দলের এক স্টাফের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে।

মাঠ ছাড়ার পর শঙ্করের আঘাত প্রাপ্ত জায়গায় স্ক্যান করা হয়েছে। রিপোর্ট দেখেই, তাকে খেলানোর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গিয়েছে।

তবে শঙ্কর গুরুতর কোনো ইনজুরি পড়েনি বলে ধারণা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এবারের বিশ্বকাপে ভারতের চার নম্বর পজিশনের জন্য উপযুক্ত ব্যাটসম্যান ধরা হচ্ছে এই ক্রিকেটারকে। এ ছাড়াও মিডিয়াম পেস বোলিংও করতে পারেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com