ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত ভৈরবের বুকে নতুন ঊষার আলো: একজন নারী দেখিয়ে দিলেন, সদিচ্ছা থাকলে অসম্ভবও সম্ভব

বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে দুশ্চিন্তা

ক্রীড়া ডেস্ক.সিটিজেন নিউজ: বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে আজ (শনিবার) বিকেল সাড়ে ৩টায় মাঠে নামবে ভারত। মোকাবেলা করবে নিউজিল্যান্ডকে। তবে মাঠে নামার আগেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে। ইনজুরিতে পড়েছেন দলটির অলরাউন্ডার বিজয় শঙ্কর।

লন্ডনের কেনিংটন ওভালে প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন করার সময় চোট পান শঙ্কর। ব্যাটিং অনুশীলন করার সময় নেট বোলার খলিল আহমেদের ছোঁড়া এক ডেলিভারি পুল করার চেষ্টা করেন শঙ্কর। তবে তা সরাসরি আঘাত হানে শঙ্করের বাহুতে।
এরপর আর প্র্যাকটিস চালিয়ে যেতে পারেননি শঙ্কর। দলের এক স্টাফের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে।

মাঠ ছাড়ার পর শঙ্করের আঘাত প্রাপ্ত জায়গায় স্ক্যান করা হয়েছে। রিপোর্ট দেখেই, তাকে খেলানোর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গিয়েছে।

তবে শঙ্কর গুরুতর কোনো ইনজুরি পড়েনি বলে ধারণা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এবারের বিশ্বকাপে ভারতের চার নম্বর পজিশনের জন্য উপযুক্ত ব্যাটসম্যান ধরা হচ্ছে এই ক্রিকেটারকে। এ ছাড়াও মিডিয়াম পেস বোলিংও করতে পারেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর

বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে দুশ্চিন্তা

আপডেট টাইম : ১২:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯