ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

ওএমআর পদ্ধতিতে সাত কলেজের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সকল পরীক্ষা ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

দ্রুত ফল প্রকাশ করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) এবং কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার।
সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ‘করোনা পরবর্তী পরীক্ষাগুলো ওএমআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ওএমআর পদ্ধতি চালু হলে ফলাফল প্রকাশের সময় আগের চেয়ে দুই মাস কমে যাবে।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘খাতা দেখা শেষ হলে ১০-১৫ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। ওএমআর পদ্ধতির খাতা ইতোমধ্যে আমরা কলেজে পেয়ে গেছি।’

ফলাফল দ্রুত প্রকাশসহ পাঁচ দফা দাবিতে ২০১৯ সালের এপ্রিলে আন্দোলন করে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ২০১৯ সালের ২৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এক সভায় পরবর্তী এক বছরের মধ্যে ওএমআর পদ্ধতি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ওএমআর পদ্ধতিতে সাত কলেজের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

আপডেট টাইম : ০১:০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০