শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কুমকুম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ২৯৭ বার পঠিত

বিনোদন ডেস্ক: বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কুমকুম আর নেই। তার বয়স হয়েছিল ৮৫।

অভিনয় ক্যারিয়ারে একশয়ের বেশি সিনেমায় দেখা গেছে তাকে। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে— ‘মাদার ইন্ডিয়া’, ‘কোহিনূর’, ‘উজালা’, ‘এক সাপেরা এক লুটেরা’, ‘নয়া দৌড়’, ‘গীত’, ‘আঁখে’ প্রভৃতি। এছাড়া প্রথম ভোজপুরি সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করেন তিনি।

চিত্রনাট্যকার-পরিচালক নাভেদ জাফরি মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘আমরা আরো এক রত্নকে হারালাম। ছোটবেলা থেকেই তাকে চিনতাম, আমার পরিবারের সদস্যের মতো ছিলেন, একজন চমৎকার শিল্পী এবং মানুষ হিসেবে ছিলেন অতুলনীয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শান্তিতে থাকুন কুমকুম আন্টি।’

বিহারের হুসাইনাবাদের নবাব পরিবারে জন্মগ্রহণ করেন কুমকুম। গুরু দত্তের হাত ধরে ১৯৫৪ সালে চলচ্চিত্রে পা রাখেন। ‘আর পার’ সিনেমার ‘কাভি আর কাভি পার লাগা তেরি নজর’ জন্য একজন অভিনেত্রীকে খুঁজছিলেন গুরু দত্ত। শেষ পর্যন্ত এই অভিনেত্রীকে নিয়ে গানটির দৃশ্যধারণ করেন। পরবর্তী সময়ে ‘মেম সাহেব’ (১৯৫৬), ‘পিয়াসা’ (১৯৫৭), ‘চার দিল চার রাহে’ (১৯৫৯) সিনেমাতেও তাকে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com