বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

চবি অধ্যাপক সফিউল আলম তরফদারের করোনায় মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৩৩৫ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের অধ্যাপক সফিউল আলম তরফদারের (৫৪) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ৩ আগস্ট তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে মারা যান। শুক্রবার (৭ আগস্ট) বাদ জুমা মিসকিন শাহ মাজারে তার জানাজা অনুষ্ঠিত হবে। অধ্যাপক শফিউল চট্টগ্রাম নগরীর চন্দনপুরা এলাকায় বসবাস করতেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com