ঢাকা ০২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রে/প্তার বাদাঘাট বাজারে উন্নয়নকাজের দুর্ভোগ, কাদা-পানিতে থমকে জনজীবন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ

ডব্লিউইউএসএমইর বাংলাদেশের দূত হলেন ড. মো. সবুর খান

জ্যেষ্ঠ প্রতিবেদক: দি ওয়ার্ল্ড ইউনিয়ন অব স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের (ডব্লিউইউএসএমই) দূত হলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ঢকা চেম্বারের সাবেক সভাপতি ড. মো. সবুর খান।

বাংলাদেশের উদ্যোক্তা উন্নয়নে ও দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মানজনক পদে অভিষিক্ত করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, বর্তমানে ড. মো. সবুর খান বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন। তিনি ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট ফোরামের (ডব্লিউবিএএফ) বাংলাদেশের হাইকমিশনার। ডব্লিউবিএএফ-এর গ্লোবাল বোর্ড মেম্বারেরও প্রতিনিধিত্ব করছেন তিনি। এছাড়া, অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস অব এশিয়া অ্যান্ড দি প্যাসিফিকের (এইউএপি) নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট।

তিনি ২০১৩ সালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ও বাংলাদেশ কম্পিউটার সমিতিরও সভাপতি পদে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ডব্লিউইউএসএমই একটি আন্তর্জাতিক সংস্থা। যার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোকে ছড়িয়ে দেওয়া, পৃষ্ঠপোষকতা করা ও নিরাপত্তা দেওয়া।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

ডব্লিউইউএসএমইর বাংলাদেশের দূত হলেন ড. মো. সবুর খান

আপডেট টাইম : ১২:৫৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০