রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

আইইবি প্রেসিডেন্ট নুরুল, সাধারণ সম্পাদক শাহাদাৎ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৯ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক: দেশের সবচেয়ে প্রাচীন ও প্রকৌশলীদের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ২০২০, ২১ ও ২২ মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে প্রকৌশলী মো. নুরুল হুদা এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শিবলু) দায়িত্ব গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আইইবির অডিটরিয়ামে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানের ৬২তম বার্ষিক সাধারণ সভার মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন তারা।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন আইইবি’র বিদায়ী প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর। সভার শুরুতে আইইবি’র বিদায়ী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ বিগত বছরের আয়-ব্যয়সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। এরপর বিগত সময়ে যেসব প্রকৌশলীরা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

পরে আইইবি’র ২০২০, ২১, ২২ মেয়াদের জন্য প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেনের (শিবলু) কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটি।

এ সময় আইইবি’র চারটি ভাইস-প্রেসিডেন্ট পদে প্রকৌশলী মোহম্মদ হোসেন, প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, প্রকৌশলী মো. নুরুজ্জামান এবং প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু, চারটি সহকারী সাধারণ সম্পাদক পদে, প্রকৌশলী মো. রনক আহসান, প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, প্রকৌশলী আবুল কালাম হাজারী এবং প্রকৌশলী প্রতীক কুমার ঘোষ দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া আইইবির সাতটি ডিভিশনের কমিটিরাও দায়িত্ব গ্রহণ করেন।

প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, দেশের উন্নয়নে প্রকৌশলীরা সব সময় কাজ করছেন। আজকে যারা আইইবি’র দায়িত্ব নিয়েছেন তারা প্রকৌশলী সমাজের উন্নয়নে কাজ করবেন। একই সঙ্গে বর্তমান সরকারের ভিশন এবং মিশনকে সফল করতে কাজ করে যাবেন।

প্রকৌশলী মো. নূরুল হুদা বলেন, অতীতের ধারাবাহিকতায় আইইবিকে সামনের দিকে এগিয়ে নিতে এবং প্রকৌশল সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাবো। এ জন্য অতীতের ন্যায় সকল প্রকৌশলী আমাদের পাশে থাকবেন বলে আমার আশা করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com