বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চয়নের সময় বেড়েছে

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চয়নের সময় বাড়ানো হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি নিশ্চয়ন করতে পারবেন। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত বৃহস্পতিবারের (১৭ সেপ্টেম্বর) আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আবেদনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের সময় আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

উল্লেখ্য, এসএসসি পাসের পর চয়েসের ভিত্তিতে কোনও শিক্ষার্থী যে কলেজে ভর্তির সুযোগ পেয়েছে সেখানে সে ভর্তি হবে কিনা তা নিশ্চিত করতে হয়। তবে এই বিষয়টি নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে। তাই সময় বাড়ানো হয়েছে।

কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশের পর ১৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর শেষ দফায় একাদশ শ্রেণিতে ভর্তি সম্পন্ন করার কথা। তবে অনেকে ভর্তি নিশ্চয়ন করে ভর্তি হতে পারেননি। তাই প্রতিষ্ঠানের অনুরোধে সময় বাড়ানো হয়। ভর্তি সম্পন্ন হলে অক্টোবর থেকে অনলাইনে একাদশের ক্লাস শুরু করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উচ্চ মাধ্যমিক পর্যায়ের (কলেজ) একাদশে এবারও মোট তিন ধাপে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির আবেদন নেওয়া হয়। প্রায় ১৪ লাখ শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন।

গত ৯ আগস্ট থেকে অনলাইনে এই আবেদন শুরু হয়। এর আগে সোমবার (২০ জুলাই) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি ভর্তির এ সংক্রান্ত সূচি প্রকাশ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com