বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সংসদে সাউন্ড সিস্টেমে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেয়া হবে : চিফ হুইপ দিনাজপুর বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের দরগাঁজল গ্রামের বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হৃদয় চ্যাম্পিয়ন বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন মজুমদার সুকেশ চন্দ্রশেখরের জামিন, আলোচনায় আবারও জ্যাকুলিনের সঙ্গে সম্পর্ক পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিস্ট্রেশন শুরু উলিপুরে অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় কৃষকদের সর্বনাশ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে ঢাকা শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা ​কালিয়াকৈরকে‘মডেল পৌরসভা’গড়তে চান বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন

সপ্তাহের সাতদিনই বিটিভিতে প্রচার হবে সিসিমপুর

  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৬ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: শিশুদের সবচেয়ে প্রিয় টিভি অনুষ্ঠান ‘সিসিমপুর’। গেলো দুই যুগ ধরে বিটিভিসহ দেশের বেশক’টি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচার হচ্ছে এটি। যদিও সেটি সপ্তাহের নির্দিষ্ট কয়েকদিন।

শিশু দর্শকদের জন্য আনন্দের খবর হলো, সিসিমপুর এবার বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে সপ্তাহের সাতদিনই! যেমনটা আগে আর হয়নি।

আসছে ১ অক্টোবর থেকে প্রতিদিন সিসিমপুর দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনে। শুক্র ও শনিবার সকাল ১০টা ১০ মিনিটে এবং রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন বিকাল ৫টা ১০ মিনিটে প্রচার হবে শিশুদের জনপ্রিয় এই অনুষ্ঠানটি। আর প্রতিদিনই থাকবে নতুন নতুন পর্ব। যা আগে শুধু একটি পর্ব সপ্তাহে চারদিন দেখানো হতো বলে জানান অনুষ্ঠান সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘প্রাক-প্রাথমিক পর্যায়ের শিশুদের শিক্ষা ও বিকাশে একটি অনন্য উদ্যোগ এটি। আমরা সব সময়ই চাই সিসিমপুরের এই প্রয়াস পৌঁছে যাক বাংলাদেশের সকল শিশুর কাছে। বিটিভির মাধ্যমে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো সম্ভব। শুরু থেকে সিসিমপুরের পাশে রয়েছে বাংলাদেশ টেলিভিশন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সপ্তাহের সাতদিনই প্রচারের সিদ্ধান্ত তারই ধারাবাহিকতা।

সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন এবং সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপের যৌথ সিদ্ধান্তে এটি কার্যকর হতে যাচ্ছে। ১৫ বছর আগে প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিটিভিতে প্রচার হয়ে আসছে সিসিমপুর। বাংলাদেশে সিসিমপুরের যাত্রা ও নির্মাণ সম্ভব হচ্ছে ইউএসএআইডি’র আর্থিক সহায়তায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com