ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

ব্রিটিশ সাংবাদিক,লেখক রবার্ট ফিস্ক মারা গেছেন

নিউজ ডেস্ক: ব্রিটিশ সাংবাদিক, লেখক রবার্ট ফিস্ক মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

গত শুক্রবার (৩০ অক্টােবর) মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের সেন্ট ভিনসেন্ট’স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট, আলজাজিরা ও গার্ডিয়ানের।

১৯৭০ এর দশক থেকে ফিস্ক মধ্যপ্রাচ্য বিষয়ে সাংবাদিকতা শুরু করেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘটনা ও সমস্যা নিয়ে লেখালেখির জন্য সব সময় সরব ছিলেন তিনি।

পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি বিভিন্ন ব্রিটিশ সংবাদপত্রের বৈদেশিক প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতা করেছেন বলকান, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন যুদ্ধ নিয়ে। ২০০৫ সালে নিউইয়র্ক টাইমস রবার্ট ফিস্ককে ‘সম্ভবত ব্রিটেনের সবচেয়ে বিখ্যাত বৈদেশিক সংবাদদাতা’ বলে বর্ণনা করে।

রবার্ট ফিস্ক ১৯৪৬ সালে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কেন্ট কাউন্টির মেইডস্টোন শহরে জন্মগ্রহণ করেন। পরে আয়ারল্যান্ডের নাগরিকত্ব নিয়ে ডাবলিনের ডলকিতে বসবাস শুরু করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ব্রিটিশ সাংবাদিক,লেখক রবার্ট ফিস্ক মারা গেছেন

আপডেট টাইম : ১১:৩১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০