রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নির্বাচন ঘিরে চট্টগ্রামে ৭১ প্লাটুন বিজিবি মোতায়েন বিশিষ্ট ব্যবসায়ী ও গণমাধ্যম ব্যক্তিত্ব ইউসুফ হোসেনের জন্মদিন আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক : নির্বাচন কমিশনার সানাউল্লাহ কালীগঞ্জ পৌর বিএনপির ৩ নং ওয়ার্ডের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঢাকা-১৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে ১১ দলীয় জোটের বিশাল মিছিল দুঃসময়ে বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলো ; এসএম জাহাঙ্গীর দুই যুগ পর সোমবার খুলনায় আসছেন তারেক রহমান রোববার প্রাইজবন্ডের ১২২তম ড্র, প্রথম পুরস্কার ৬ লাখ মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত আসন্ন নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

আগামীকাল ওয়ালটনের পরিচালক মাহবুব আলম মৃদুলের কুলখানি

  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ২৮৩ বার পঠিত

নিউজ ডেস্ক :সদ্য প্রয়াত ওয়ালটন গ্রুপের পরিচালক ও তরুণ উদ্যোক্তা মাহবুবুল আলম মৃদুলের কুলখানি সোমবার (২৫ জানুয়ারি, ২০২১) দুপুর সাড়ে ১২টায় মরহুমের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরের গোসাই জোয়াইরে হবে। এ সময়
মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

তরুণ পরিচালক মাহবুব আলম মৃদুলের আকস্মিক মৃত্যুতে শোকাহত ওয়ালটন পরিবার। মরহুমের প্রতি শোক প্রকাশে গত শনিবার (২৩ জানুয়ারি) ওয়ালটন গ্রুপে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। রোববার দুপুরে (বাদ জোহর) মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দেশব্যাপী ওয়ালটন কার্যালয়গুলোতে দোয়া মাহফিল করা হয়। ওয়ালটন গ্রুপের সব অঙ্গপ্রতিষ্ঠানের সদস্যরা কালো ব্যাজ পরিধান করে প্রিয় পরিচালকের মৃত্যুতে শোক পালন করেন।
উল্লেখ্য, মাহবুব আলম মৃদুল গত ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন শুক্রবার বাদ জুমা মরহুমের গ্রামের বাড়িতে জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাহবুব আলম মৃদুল ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এস এম শামছুল আলম ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান। মাহবুব আলম মৃদুল ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ওয়ালটন গ্রুপে পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর সংক্ষিপ্ত সময়ের মধ্যে তার মেধার স্বাক্ষর রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com