শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

আর্থিক প্রতিষ্ঠান সপ্তাহে চারদিন খোলা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৬২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যেও সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন চলবে। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া রোববারও বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠানসমূহ।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ‘ছুটির দিন ও রোববার ব্যতীত সপ্তাহের অন্যান্য দিন গ্রাহকের হিসাবে মেয়াদপৃর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমাগ্রহণ ইত্যাদি জরুরি আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানসমূহের ঢাকায় একটি শাখা ও ঢাকার বাইরে প্রতি জেলায় সর্বোচ্চ একটি শাখা খোলা রাখা যাবে। প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ ও শাখাসমূহ সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।’

‘এছাড়া, ৩০ জুন ২০২১ তারিখে জারিকৃত ডিএফআইএম সার্কুলার লেটার নম্বর-১৮-এর অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে। আর্থিক প্রতিষ্ঠান আইন-১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com