ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা ইসরাইলি হামলায় পা হারানো এএফপির সাংবাদিককে সম্মাননা দিল সিপিজে উত্তরা থেকে সাংবাদিকের বাবা নিখোঁজ, সঙ্গে ছিল লাখ টাকা জনবল নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, চলছে অনলাইনে আবেদন যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ১১ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ নরসিংদীতে বড় ভাই ও মাকে ঠকিয়ে  ছোট দুই ভাই জোরপূর্বক দখলে নিয়েছে পিতার সম্পত্তি সূরা আবাসার শিক্ষা: কাউকে অবহেলা নয়, কৃতজ্ঞতা ও পরকালের প্রস্তুতি চিকিৎসকদের বদলি-পদায়নে অনলাইন আবেদন বাধ্যতামূলক করেছে অধিদপ্তর বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম ৮১ বিলিয়ন ডলারের আইপিওতে ইতিহাস গড়ল এআই কোম্পানি অ্যানথ্রপিক

ময়মনসিংহে একদিনে আরও ২১ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন করোনায় ও ১৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের রহিমা বেগম (৬৫), ত্রিশালের কুদ্দস (৭০), কিশোরগঞ্জ সদরের মহিউদ্দিন (৬৮), জামালপুরের সদরের আসমা (৭০), দেওয়ানগঞ্জের ইলিয়াস হোসেন (৭০) ও টাঙ্গাইলের সাত্তার (৪০)।
এছাড়া উপসর্গ নিয়ে যারা মারা গেছেন- ময়মনসিংহ সদরের নজরুল (৭০), সুকুরজান (৬০), ফজিলা (৬০), আনোয়ারা বেগম (৬৫), বাজেদ আলী (৭০), রহিমা খাতুন (৪০), গৌরীপুরের আরিফ (১৬), ঈশ্বরগঞ্জের রোকন (৬০), গফরগাঁওয়ের রেহেনা (৭৫), ভালকুকার জালাল (৬০), নান্দাইলের আমেনা (৬০), জামালপুরের সদরের হজরত আলী (৭০), দেওয়ানগঞ্জের হেলেনা (৫০), নেত্রকোনার কেন্দুয়ার নয়ন (৪০) ও টাঙ্গাইলের মোসলেম উদ্দিন (৭০)।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৫৮০ জন এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৬৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৬৩টি নমুনা পরীক্ষায় ৩২৬ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়েছে। ময়মনসিংহ জেলায় এখন পর্যন্ত ১৬ হাজার ৭০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৪৬ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা

ময়মনসিংহে একদিনে আরও ২১ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৭:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১