শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

উজ্জ্বল ত্বক পেতে জেনে নিন চিনির সহজ ব্যবহার

  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২৫৮ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক : এক কাপ চা হোক বা কফি, পায়েস বা মিষ্টি চিনির স্বাদ পেতে কে না চায়! অতিরিক্ত চিনিতেই ডেকে আনছে বিপদ। তবে এ বার মুখে না পড়ুক ত্বকে পড়তে দোষ কোথায়? দিনের শেষে আপনি কিন্তু ফল পাবেন। হ্যাঁ ঠিকই ধরেছেন, চিনি পেটে নয়, ত্বকে মাখুন। এটা আপনার ত্বকের জন্য বেশ উপকারী।
ত্বকের এক্সফোলিয়েশন : রুক্ষতা আপনার ত্বকের জেল্লা কেড়ে নিয়েছে। ত্বকের মৃত কোষ তুলতে ভাল কাজ দেয় চিনি। এক চা চামচ গরম অলিভ অয়েল বা গরম নারকোল তেলের সঙ্গে দু’চা চামচ চিনি মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। পনেরো মিনিট পরে মুখে আলতো করে স্ক্রাবিং করুন যত ক্ষণ মৃত কোষগুলি পুরোপুরি উঠে না যাচ্ছে। ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন। দেখবেন মৃত কোষ গুলি সরে উঠে গিয়ে ত্বক একেবারে ঝলমলিয়ে উঠেছে।

মসৃণ ঠোঁটের জন্য : চিনির সঙ্গে নারকোল তেল মিশিয়ে ঠোঁটে লাগান। কিছু ক্ষণ সময় ধরে স্ক্রাবিং করুন। এতে ঠোঁটের মৃত কোষ গুলি উঠে যাবে এবং আপনার ঠোঁট আগের চেয়ে অনেক বেশি গোলাপী ও সুন্দর দেখাবে।

ত্বকের উজ্জলতা বৃদ্ধিতে : বছরের এই সময় আমাদের ত্বক প্রাণহীন দেখায় সবচেয়ে বেশি। তাই ত্বকের মসৃণ ও উজ্জ্বল ভাব ফিরিয়ে আনতে এক চা চামচ চিনিই যথেষ্ট। তিলের তেল ও কয়েক ফোঁটা ইউক্যালিপটাস অয়েল মুখে মেখে রাখুন দশ মিনিট। তারপরে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। দেখবেন কেমন চকচক করছে আপনার গাল।

হাত ও পায়ের যত্ন : গাল তো নয় হল, কিন্তু শীতের দিনে হাত ও পা অনেক বেশি শুষ্ক দেখায়। তাই স্ক্রাবিং এর দরকার পড়ে। নারকোল তেল বা অলিভ অয়েলের সঙ্গে চিনি এবং কফি মিশিয়ে দশ মিনিট ধরে ম্যাসাজ করুন। থান্ডা জলে ধুয়ে নিয়ে হাতে পায়ে ক্রিম লাগান। এতে আপনার হাত-পা নরম হবে ও উজ্জ্বল দেখাবে।

স্ট্রেচ মার্ক : প্রেগন্যান্সির পরের সেই স্ট্রেচ মার্ক গুলো আজও রয়ে গিয়েছে। চিন্তার কোনও কারণ নেই। চিনি এবার দূর করবে আপনার স্ট্রেচ মার্ক। কফি, চিনি, আমন্ড অয়েল আর মধু মিশিয়ে স্ট্রেচ মার্কের উপর রোজ মালিশ করুন। ধীরে ধীরে এই দাগ হালকা হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com