ঢাকা ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

যারা এদেশের স্বাধীনতা চায়নি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের ১৭ জন সদস্যকে রাতের অন্ধকারে র্নিমমভাবে হত্যা করেছিল। হত্যায় জড়িত ছিল দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা। বঙ্গবন্ধুর অত্যন্ত কাছের লোকজনও এ হত্যাকাণ্ডে জড়িত ছিল। যারা এ দেশের উন্নয়ন চায়নি, স্বাধীনতা চায়নি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। পরবর্তীতে শেখ হাসিনাকে মারার জন্য এই আগস্ট মাসেই গ্রেনেড হামলা করেছিল।

শনিবার দুপুরে মানিকগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম হোসেনের সভাপতিত্বে এবং জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ, পৌর মেয়র রমজান আলী, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজি কামরুল হুদা সেলিম প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশর ইতিহাস অত্যন্ত করুন। এই দেশ পূর্ব পাকিস্তান ছিল, আর এই দেশ পাকিস্তানিদের অধিনে ছিল। বাঙালি জাতির কোনো অধিকার ছিল না। এ দেশের সম্পদ পাকিস্তানিরা লুট করে তাদের দেশে নিয়ে যেত। এ দেশের সম্পদ নিয়ে তারা তাদের দেশের উন্নয়ন করেছে। যত কলকারখানা সবকিছুর মালিক ছিল পাকিস্তানিরা।

করোনা সর্ম্পকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার করোনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। বিশ্বের কম দেশই করোনা নিয়ন্ত্রণ করতে পারছে। আমেরিকা পারেনি, ইউরোপ পারেনি, বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে বিশ্বে ৫ম স্থান অধিকার করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা

যারা এদেশের স্বাধীনতা চায়নি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৮:১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২