শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

লক্ষ্মীপুরে তৃতীয়বারের মতো নৌকার মনোনয়ন পেলেন শাহজাহান

  • আপডেট টাইম : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৩ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান।

শনিবার গণভবনে দলের মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থীদের তালিকায় তার নামও প্রকাশ করা হয়। মনোনয়ন পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের এ নেতা।

বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর ইউনিটের চেয়ারম্যান।

২০১৭ সালে জেলা পরিষদের উপনির্বাচনে দলীয় প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান। নির্দিষ্ট মেয়াদ শেষে পুনরায় চলতি বছরের এপ্রিলে প্রশাসক হিসেবে নিয়োগ পান তিনি।

বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বলেন, মানুষের সেবা করার জন্য আমাকে আবারো মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচিত হয়ে জেলাবাসীর জন্য আগের মতোই কাজ করবো ইনশা-আল্লাহ।

আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা পরিষদে ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে ভোট দিতে পারবেন ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলার নির্বাচিত প্রতিনিধিরা। এতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন জেলা প্রশাসক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com