মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

ঢাকায় এসেই যা জানালেন হাথুরুসিংহে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

অবশেষে টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় পৌঁছেছেন। সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন টিম বাংলাদেশের প্রধান কোচ।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নির্ধারিত সময় রাত ১০টা ৪০ মিনিটের কয়েক মিনিট আগেই রাজধানী ঢাকা এসে পৌঁছায়। অস্ট্রেলিয়া থেকে হাথুরুর ফেরার উপলক্ষে বিমানবন্দরে সংবাদকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

বিমানবন্দর ত্যাগ করার সময় হাথুরুসিংহে গাড়ির জানালা খুলে সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, ফিরে আসতে পেরে আমি খুবই খুশি। আমি সবসময়ই বাংলাদেশের মানুষদের পছন্দ করি। এজন্যই এখানে আবার ফিরে এসেছি।

জানা গেছে, আগামীকাল না হয় পরশু ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও নির্বাচকদের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠক করবেন হাথুরুসিংহে। তারপর ২৩ ফেব্রুয়ারি শেরে বাংলায় জাতীয় দলের ক্রিকেটরদের প্র্যাকটিস দেখবেন তিনি।

ধারণা করা হচ্ছে, ঢাকা পৌঁছানোর পর ক্রিকেটারদের সঙ্গে বসে প্র্যাকটিস শুরুর দিন-তারিখ ঠিক করবেন দ্বিতীয়বার বাংলাদেশের হেড কোচ হয়ে আসা এ লঙ্কান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com