বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

বন্দ্বের জেরে প্রেমিকাকে শিকলে বন্দী, উদ্ধার করল পুলিশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৬২ বার পঠিত

ভালোবাসা আছে বলেই পৃথিবীটা এতো সুন্দর। এই ভালোবাসার সবচেয়ে বড় উদাহরণগুলো মধ্যে একটি প্রেমিক-প্রেমিকার সম্পর্ক। আর এজন্যই ইতিহাসে জায়গা পেয়েছে বেশকিছু অসম প্রেমের কাহিনী। তবে এ সম্পর্কে কখনো কখনো মুদ্রার উল্টো পিঠও দেখতে হয়েছে।

তেমনই একটি তিক্ত প্রেমের সম্পর্কের সাক্ষী হয়েছেন যুক্তরাষ্ট্রের কেনটাকির স্থানীয় বাসিন্দারা।

দ্বন্দ্বের জেরে প্রেমিকাকে বাথরুমে নিয়ে চাপাতি দিয়ে চুল কেটে দেন প্রেমিক। ফলে একসঙ্গে থাকা প্রেমিকা সেই বাসা ছেড়ে চলে যান। পরের দিন দেওয়ার পরের দিন আসেন নিজের জরুরি জিনিসপত্র নিতে। আর তখনই তার গলায় শিকল দিয়ে তালাবদ্ধ করে ফেলেন প্রেমিক। ঘরের মেঝেতে সেই শিকল আটকে রাখেন। এভাবে সেখানে দুই দিন বন্দী অবস্থায় কেটে যায় ওই নারীর।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ওই নারীর সাহায্যের আর্তনাদ শুনতে পান প্রতিবেশীরা। তারাই পুলিশে খবর দেন। স্থানীয় সময় গত বুধবার লুইসভিল মেট্রো পুলিশ কর্মকর্তারা দ্বিতল ওই বাসার ভাঙা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে সেই নারীকে উদ্ধার করেন।

পুলিশ জানায়, তারা দরজা-জানালা ভেঙে বাড়িতে প্রবেশ করার চেষ্টা করছিলেন। কিন্তু পুরো বাড়িই প্রাচীর দিয়ে আটকানো ছিল। তাই তারা ভেতরে প্রবেশ করতে পারছিলেন না। পরে বন্দী ওই নারীই তখন দ্বিতীয় তলার কাচের জানালা ভেতর থেকে ভেঙে ফেলেন। পরে এক প্রতিবেশী মই নিয়ে এগিয়ে আসেন।

ভিডিওতে দেখা যায়, ওই নারীকে উদ্ধার করে ঘরের বাইরে নিয়ে আসেন পুলিশ সদস্যরা। চাবি না থাকায় গলায় শিকলে বাঁধা তালা ভেঙে ফেলেন তারা।

পুলিশ জানায়, ওই নারীকে উদ্ধারের দুই দিন পর তার প্রেমিক ও বাড়ির মালিক মোসেস মে-কে গ্রেফতার করেছে পুলিশ। তাদের একটি সন্তানও রয়েছে। এরই মধ্যে মের বিরুদ্ধে অপহরণ, নিপীড়নসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com