ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন আকভান’র প্রভাবে ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান তিস্তায় সেতু নির্মাণের দাবিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

ডেঙ্গু থেকে নিরাপদ থাকার উপায়

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: বর্ষা শুরু হয়েছে। এরই মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বেড়েছে। দিনের বেলায় এডিস মশার কামড়ে এই মারাত্মক জ্বরে আক্রান্ত হয় মানুষ। জ্বর, মাংসপেশিতে ব্যথা, দুর্বলতা সব মিলিয়ে ডেঙ্গুতে রোগী মারাও যায়। তাই ডেঙ্গু প্রতিরোধে সতর্কতা জরুরি। যেমন-

ফুল হাতা জামা পরুন : যেহেতু খোলা হাত ও পায়ে মশা বেশি কামড় দেয়, তাই নিজেকে রক্ষা করতে সব সময় ফুল হাতা জামাকাপড় পরতে হবে আপনাকে।

বদ্ধ পানি সরিয়ে ফেলুন : বর্ষা মৌসুমে সবচেয়ে বড় একটি বিষয় হলো- বৃষ্টির পানি ফুলের টব, গামলা বা অন্য পাত্রে জমে থাকে। সেখানে ক্ষতিকর সব মশা ডিম পেড়ে বংশ বিস্তার করে। তাই ঘরের আশেপাশে কোনো জায়গায় পানি বেশিদিন জমে থাকতে দেবেন না।

মশা তাড়ানো গাছ লাগান : ডেঙ্গু প্রতিরোধে আরেকটি ভালো উপায় হলো ঘরের পাশে মশা তাড়ানো গাছ লাগানো। তুলসি গাছ, সাইট্রোনেলা, লেমনগ্রাস এক্ষেত্রে ভালো পছন্দ হতে পারে।

ঘরোয়া উপায় : রান্নাঘরের কিছু উপকরণ ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। কর্পুর জ্বালানো বেশ উপকারী। সরিষার তেলের সঙ্গে মৌরি মিশিয়ে ঘরের চারপাশে ছিটিয়ে দিলে মশা দূর হয়। এক্ষেত্রে নিম, লেভেন্ডার বা ইউক্যালিপ্টাসের তেলও উপকারী।

ডাস্টবিন পরিচ্ছন্ন ও ঢেকে রাখা : ঘরে থাকা ডাস্টবিন বা গামলায় যদি ময়লা আবর্জনা থাকে, তাহলে তা জীবাণু ও মশাকে আকর্ষণ করে। তাই ডাস্টবিন সব সময় পরিষ্কার রাখতে হবে। বাসার পাশের বাগান ও পার্শ্ববর্তী এলাকাও পরিষ্কার রাখুন।

মশা প্রতিরোধক ব্যবহার করুন: সব সময় ঘরে কয়েল বা স্প্রে ব্যবহার করা উচিত। এতে মশা ঘরে থাকবে না। সম্ভব হলে ঘরের ভেতরে বা বাইরে থাকা অবস্থায় শরীরে মশা দূরকারী ক্রিম ব্যবহার করুন। বিশেষ করে শিশুদের শরীরে মশা দূরকারী ক্রিম ব্যবহার করা উচিত।

দরজা-জানালা বন্ধ রাখুন : সন্ধ্যার সময় মশা সহজে ঘরে প্রবেশ করে। দিনে সূর্যের আলো ঘরে প্রবেশ করার জন্য দরজা-জানালা খুলে রাখা হয়। ফলে মশাও ঘরে প্রবেশ করার সুযোগ পায়। বর্ষা মৌসুমে ঘরের দরজা-জানালা যত বেশি সম্ভব বন্ধ রাখুন। সম্ভব হলে দিনে মশারির নিচে থাকতে পারলে আপনি নিরাপদে থাকবেন ডেঙ্গুর জীবাণুবাহী মশা থেকে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ডেঙ্গু থেকে নিরাপদ থাকার উপায়

আপডেট টাইম : ০৯:৪২:১২ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯