রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে নানা অনিয়মের অভিযোগে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেডের প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বান্দরবানে ৬৬৫ হতদরিদ্র পরিবারকে অর্থ সহায়তা বদলগাছীতে পটলের জমিতে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার ইরানের নৌ-অস্ত্র উৎপাদনকারী কমপ্লেক্সে হামলা চালানোর দাবি ইসরাইলের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার মা হওয়ার পর আমি এখন বাঘিনী : কিয়ারা খেলাকে জিম্মি না করার আহ্বান বিসিবি পরিচালকের অনলাইনে রিটার্ন দাখিল ৪১ লাখেরও বেশি করদাতার ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন

লে দেওয়া হলো ফার্মগেটের নতুন ফুটওভার ব্রিজ

  • আপডেট টাইম : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

রাজধানীর ফার্মগেটে নবনির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন করা হয়েছে। ঢাকার মধ্যে এটিই সবচেয়ে সুপ্রশস্ত ফুটওভার ব্রিজ। ব্রিজটি প্রায় ১৮ ফুট চওড়া।

এলিভেটর এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য প্রায় দেড় বছর আগে ফার্মগেট এলাকায় পুরানো ফুটওভার ব্রিজটি ভেঙে ফেলা হয়েছিল। পরে নতুন করে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ব্রিজটির নির্মাণ করা হয়।

এখানে রয়েছে ৬টি পকেট, যেখানে দাঁড়িয়ে নিচের রাস্তাসহ আশপাশের সব দেখতে পারবেন পথচারীরা। ফুটওভার ব্রিজটির দুই দিকে ওঠা-নামার জন্য তিনটি সিঁড়ি বসানো হয়েছে। পরবর্তীতে ব্রিজের দুই প্রান্তেই এক্সেলেটর এবং লিফট বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া ওঠা-নামার স্থানে অস্থায়ী দোকানের জন্য প্লাজা নির্মাণসহ ব্রিজের নিচে ‘বাস বে’ ও ‘কার ড্রপ’রও সুবিধা রাখা হবে।

রোববার দুপুরে ব্রিজটি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com