বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় তিন বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ১ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার : নৌ প্রতিমন্ত্রী পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা জনগণ চাইলে নির্বাচন তরুণদের দাবিতে এগিয়ে মুবিন কুড়িগ্রামের উলিপুরে হামলা মামলার আসামি ধরতে যাওয়া পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টির অভিযোগ উঠেছে। ট্রাকের ধাক্কায় এমপি ড. আতিক মুজাহিদের গাড়ি বিধ্বস্ত, আহত কয়েকজন। দোহায় বিস্ফোরণের শব্দ, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি কাতারের নিরাপত্তা প্রধান লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সম্ভাবনা

  • আপডেট টাইম : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১২৯ বার পঠিত

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও পরীক্ষা একই দিনে নেওয়া সম্ভব নয়। তাই পরীক্ষা পেছাতে পারে।

সম্প্রতি পিএসসি ক্যাডার শাখা থেকে বিষয়টি জানা গেছে।

পিএসসির কর্মকর্তারা জানিয়েছেন, দুই সিটি নির্বাচনের কারণে ঘোষিত ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। ময়মনসিংহ ও কুমিল্লা শহরেও বিসিএস পরীক্ষার কেন্দ্র রয়েছে। ফলে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হতে পারে।

পিএসসির পরীক্ষা শাখার (ক্যাডার) দুজন কর্মকর্তা জানান, নির্বাচন ও পরীক্ষা একই দিনে হলে পরীক্ষা নেওয়া সম্ভব না। যেহেতু ইসি ৯ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, সেজন্য বিষয়টি নিয়ে পুনরায় সিদ্ধান্ত নেবে পিএসসি।

তারা বলেন, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পিএসসির পূর্ণ কমিশন সভায় প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পরিবর্তনে সিদ্ধান্ত হতে পারে। সেইসঙ্গে রমজানের মধ্যেই পরীক্ষা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। ঈদের পরও প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে।

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, নির্বাচনের বিষয়টি আমাদের নজরে এসেছে। এই বিষয়টি কমিশনের সভায় তোলা হচ্ছে। সেখানে সিদ্ধান্ত হবে।

এর আগে গত ১৮ জানুয়ারি ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com